parbattanews

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানালো রাঙামাটির গণমাধ্যমকর্মীরা

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার উদ্বেগ জানিয়ে রাঙামাটিতে প্রতিবাদ সভা করেছে করেছে স্থানীয় সংবাদ কর্মীরা।

সোমবার (৩০ অক্টোবর) সকালে রাঙামাটি প্রেস ক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরে। গত ২৮ অক্টোবর বিএনপি, জামাতের সমাবেশের খবর প্রকাশ করার সময় তারা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আটক করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম মকসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ স্থানীয় গণমাধ্যম কর্মী এবং সচেতন মহলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

YouTube video player

Exit mobile version