parbattanews

সাংবাদিকরা হলেন জাতির দর্পণ: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, সাংবাদিকরা হলেন জাতির দর্পণ। যে দর্পণ দিয়ে তারা পার্বত্য বান্দরবানের সকল তথ্য বিশ্বের বুকে তুলে ধরেছেন। তাই তিনি সাংবাদিকদের সকল কাজে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব ভবনের ৫ম তলার উদ্বোধন অনুষ্ঠানে প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে এই ৫ম তলা ভবন নির্মাণ করা হয়।

Exit mobile version