parbattanews

সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ডিএসইসির

সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান। ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর দপ্তর সম্পাদক মো. জাফরুল আলমের পাঠানো প্রেস রিলিজে বলা হয়, সাংবাদিক আলমগীর কবীর ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক কোষাধ্যক্ষ।

লেখালেখি, গবেষণা ও সাংবাদিকতায় তার সুনাম প্রশংসিত। সংবাদ প্রকাশের জেরে একটি মহল প্রতিহিংসাপরায়ণ হয়ে সাংবাদিক আলমগীর কবীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে যে বানোয়াট মামলা করেছে, তা বিস্ময়কর ও নিন্দাজনক। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি ও ভীতি প্রদর্শনের শামিল।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) অবিলম্বে এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে।

 

Exit mobile version