সাগরে ট্রলার ডুবিতে নিহতের ঘটনায় তিন দিনের রিমান্ডে ৪ জন

fec-image

কুতুবদিয়ার নাছির উদ্দীনের মালিকানাধীন ‘এফ বি. নুরুন নাহার’ নামের মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় গ্রেফতার এফ.টি. মেরিটাইম -১ টলিং জাহাজের ৪ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

আটক আসামিরা হলেন— চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাইফুল ইসলাম, কর্ণফুলী উপজেলার জোবাইদ আল মাহমুদ, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জসিম উদ্দিন ও ময়মনসিংহের আমিনুল হক।

মামলার তদন্ত কর্মকর্তা কুতুবদিয়া থানার এস আই প্রবাল সিনহা জানান, ট্রলার ডুবির ঘটনায় গ্রেফতার প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৮ ফেব্রুয়ারি কুতুবদিয়ার অদূরে সাগরে এফ.টি মেরিটাইম -১ নামের টলিং জাহাজের ধাক্কায় নাছির উদ্দিনের মালিকানাধীন মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ১৭ জন জেলে মধ্যে ১৫ জন অন্য ট্রলারে ওঠেন। এ ঘটনায় এক জনের মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত জিয়াবুল হক নামের এক জেলে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় এফ.টি মেরিটাইম-১ নামের টলিং জাহাজ ও চালকদের বিরুদ্ধে মামলা হয়। পরে, গত সোমবার ওই টলিং জাহাজের ৪ আসামীকে আটক করে পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন