সাগরে নিখোঁজের ৩ দিন পর জেলের লাশ উদ্ধার


সাগরে মাছ ধরতে গিয়ে ফিসিং বোট থেকে পরে নিখোঁজ জেলের লাশ মিলল ৩ দিন পর। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুতুবদিয়া আলী আকবর ডেইল বায়ু বিদ্যুতের পাশে কূলে ভেসে ওঠে লাশটি। লাশটি উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার কৈয়ারবিল মধ্য মৌলভীপাড়ার বাসিন্দা কবির আহমদের পুত্র আনিছুর রহমান (২০) গত রবিবার সকালে সাগরে মাছ ধরতে গিয়ে ফিসিং বোট থেকে পরে নিখোঁজ হয়। বোটের মালিক একাধিক বোট নিয়ে খুঁজেও তার সন্ধান পায়নি। অবশেষে মঙ্গলবার সকালে সৈকতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
থানার ওসি মো. আরমান হোসেন বলেন, সৈকতে ভেসে আসা লাশটি উদ্ধার করা হয়েছে। সনাক্তের জন্য জেলের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

















