parbattanews

সাগর উত্তাল, ৩ নং সতর্ক সংকেত

মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুর চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার (৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এই সময়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগর বিক্ষোব্ধ হয়ে উঠেছে। এ কারণে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতক সংকেত জারি করা হয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

এদিকে শনিবার সকাল থেকে কক্সবাজার এলাকায় ঝড়ো বাতাস ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।

Exit mobile version