কত সম্পদের মালিক সাচিংপ্রু জেরী , জানা গেল হলফনামায়

fec-image

বান্দরবান জেলার বিএনপি আহ্বায়ক সাচিংপ্রু জেরী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। তার দাখিল করা মনোনয়নপত্রে উল্লেখ করেছেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাশ। আর তার বছরের বার্ষিক আয় উল্লেখ করেছেন সাড়ে ৫০ লাখ টাকা এবং নির্ভরশীল আয় দেখিয়েছেন ৮ লাখ ৫৫ হাজার টাকা।

 বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামিম আরা রিনি কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় এসব তথ্য জানা গেছে।

হলফনামায় সাচিংপ্রু জেরী ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন। নির্ভরশীলদের মধ্যে স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে রয়েছে। তার নামে কোনো ফৌজদারি মামলা নেই বলে উল্লেখ করেছেন।

রিটার্নিং কর্মকর্তা কাছে দাখিল করা হলফনামায় দেখা গেছে, তার নগদ আছে ১৬ লাখ ১০ হাজার টাকা। স্ত্রী নামে রয়েছে ১৩ লাখ ৪৫ হাজার টাকা ও নির্ভরশীল নামে নগদ দেখিয়েছেন ১৩ লাখ ৩ হাজার টাকা।

সাচিংপ্রু অস্থাবর সম্পদের মধ্যে উল্লেখ করেছেন- ২৫ তোলা সোনা যার বাজারের মূল্যে ৫০ হাজার টাকা এবং আসবাবপত্রে দেখিয়েছেন ৫০ হাজার টাকা। বর্তমানে তার নিজের নামে অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১৭ লাখ ১০ হাজার টাকা। তার স্ত্রী নামে রয়েছে ১টি প্রাডো গাড়ি, ১টি ট্রাক, ১টি ভলভো, ১ ভরি সোনা সহ ১৬ লাখ ৮০ হাজার টাকা, অর্জনকারী মূল্য দেখিয়েছেন ৩০ লাখ ২৫ হাজার ও বর্তমানে ২১ লাখ ৩০ হাজার টাকা উল্লেখ করেছেন। আর নির্ভরশীল আয় দেখিয়েছেন ৫ লাখ টাকা, অর্জনকালীন মূল্য ১৮ লাখ ৩ হাজার ও বর্তমান মূল্যে ১৪ লাখ ৫৩ হাজার টাকা।

হলফনামায় আরো দেখা গেছে, সাচিংপ্রু জেরী স্থাবর সম্পত্তি অর্জনকালীন উল্লেখ করেছেন ১ লাখ ৫০ হাজার টাকা ও যা বর্তমান মূল্যে ১৮ লাখ ৬২ হাজার টাকা। তবে বেশিরভাগই সালামী বিহীন দেখিয়েছে। একইভাবে তার স্ত্রী নামে সম্পত্তিও। স্ত্রী নামে থাকা স্থাবরের অধিকাংশ সম্পত্তি সেলামি বিহীন উল্লেখ করেছেন। আর অর্জনকালীন দেখিয়েছেন ১৪ লাখ ৪৫ হাজার ও বর্তমান মূল্যেও একই উল্লেখ করেছেন।

হলফনামায় সাচিংপ্রু জেরী তার আয়কর দেখিয়েছেন। তার আয়কর রিটার্ন আয়ের পরিমাণ দেখিয়েছেন সাড়ে ৫ লাখ, সম্পদের ৩৫ লাখ ৭২ হাজার ও আয়কর পরিমাণ ১০ হাজার টাকা উল্লেখ করেছেন। তার নির্ভরশীল স্ত্রীর আয়কর রিটার্ন আয়ের পরিমাণ ৫ লাখ ৫৫ হাজার, সম্পদের ৩৫ লাখ ৭৫ হাজার ও আয়কর পরিমাণ ৩ হাজার টাকা। তার সন্তানের আয়কর রিটার্ন আয়ের পরিমাণ ৪ লাখ, আয়কর রিটার্ন সম্পদের পরিমাণ ৩১ লাখ ৩ হাজার ও আয়কর পরিমাণ ৩ হাজার দেখিয়েছেন।

সাচিংপ্রু জেরী ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। ১৯৮৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান পদে জয় লাভ করেন তিনি। ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত টানা চার বছর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সাংসদ নির্বাচনে স্বল্পের জন্য সদস্য হিসেবে জয়ী হন। এরপর ২০০৭ থেকে ১/১১ ও ২০২৪ পর্যন্ত তিনি রাজনীতি মাঠে সরগরম ছিলেন।

গত ৩০ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। গতকাল মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বৈধতা ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন