parbattanews

সাজেকের উগলছড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী

ugalsari

স্টাফ রিপোর্টার:

রাঙামাটির জেলার সাজেক থানার অন্তর্গত উগলছড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, সামরিক পোশাক উদ্ধার করার করেছে সেনাবহিনী। পার্বত্য জনসংহতি সমিতির গোপন সামরিক ক্যাম্পে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন পরিচালিত এক অভিযানে এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র পার্বত্যনিউজকে এ খবর নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাতে পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে একটি এসএমসি, একটি এলজি, একটি সামরিক ইউনিফর্ম, দুইটি কম্বল, ৬৯ রাউন্ড এসএমসি’র গুলি, ৭.৬২ মি.মি. গুলি ৯ রাউন্ড, এলজি’র গুলি ৮ রাউন্ড, একটি ব্যান্ডুলিয়ার, দুইটি টর্চ লাইট ইত্যাদি।

Exit mobile version