parbattanews

সাজেকে বজ্রপাতে চাকমা শিশু নিহত, আহত ৫

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে বজ্রপাতে উজ্জ্বল চাকমা নামে তিন মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে পরিবারে আরো ৫ সদস্য।

মঙ্গলবার রাতে সাজেকের ভাইবাছড়ায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায় গ্রামবাসী।

পরিবারের আহত সদস্যরা হলেন- প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি চাকমা( ৪৮), নিজুম চাকমা(৩) জেরিন চাকমা (১৫) রেশমি চাকমা (২৮)।

Exit mobile version