parbattanews

সাধারণ ছুটি বেড়ে হলো ১৪ এপ্রিল

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার(৫ এপ্রিল) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন  দুপুরে গণমাধ্যমকে সরকারি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে সাধারন ছুটি ছিল ৯ এপ্রিল পর্যন্ত ছিল। ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার থাকায় ওই দুদিনও ছুটির আওতায় ছিল দেশ।

গত দুদিনের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি বাড়ানোর দাবি উঠেছিল বিভিন্ন ফোরামে। সরকার অবশেষে সেই পথেই হাটল।

Exit mobile version