সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী


সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁও কার্যালয়ের অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
এসময় বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখানে তিনি কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন।
এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন তিনি মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের আমলে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এদিকে, জামায়াতে ইসলামী তাদের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হবে। পরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

















