parbattanews

সীমান্তে উত্তেজনায় নাইক্ষংছড়ির তিন ইউনিয়নে আজ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বিজিবি সদস্য মিজান নিহত হওয়ার জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তবে এ উত্তেজনার মধ্যেও আজ সোমবার মেয়াদোত্তীর্ণ ২টি ও নবগঠিত একটিসহ মোট তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, পরিস্থিতি যাই থাকুক জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর, সীমান্তবর্তী ঘুমধুম ও নব গঠিত সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। রবিবার সকালে নির্বাচনের সকল সামগ্রী উপজেলায় পৌঁছানো হয়েছে। তিন ইউনিয়নে এবার ভোটার সংখ্যা ২০ হাজার দুই’শ ৩১ জন এবং ভোট কেন্দ্র ২৭টি। শান্তি ও সুস্থ করতে সব ধরনের নিরাপত্তা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

২০১০ সালে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা বিরোধকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর, সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে নির্বাচন হয়নি।

Exit mobile version