parbattanews

সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার, ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ২

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। এক ভারতীয় নাগরিকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ভারতের নদীয়ার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজানুর রহমান (২৪) ও মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।

বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বাজিতপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহাজান সিরাজের নেতৃত্বে একদল বিজিবি সদস্য নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তে নিয়োজিত ছিলেন। বাজিতপুর সীমান্তের ১১৭/৬এস নম্বর পিলারের কাছে দুইজনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা তাদের আটক করে। তাদের কাছে থাকা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Exit mobile version