সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক সরকার গঠিত হবে : সালাহউদ্দিন

fec-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন,ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা হলো শহীদের রক্তের আকাঙ্ক্ষা- নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব হয়ে আছে, সে জিনিসটি আমাদের বহাল রাখতে হবে। নির্বাচনের মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা করতে হবে নির্বাচন কমিশন ও সরকার এবং রাজনৈতিক দল ও জনগণ সবাই মিলে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণকেই এবার মুখ্য ভূমিকা পালন করতে হবে। এবার যেহেতু মুক্ত স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকায় থাকতে হবে।’

এর আগে, বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। কক্সবাজার-১ আসনে ৫ প্রার্থী মনোনয়ন জমা দিলেও সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

সালাহউদ্দিন ছাড়াও মনোনয়ন বৈধ ঘোষিত অপর দুই প্রার্থী হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ ও গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আবদুল কাদের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, বিএনপি, সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন