parbattanews

সেন্টমার্টিন ও শাহপরীরদ্বীপে ইসলামী ব্যাংকের ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

Teknaf Islami Bank Pic 10-07-15 copy

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান:
কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক ইসলামী ব্যাংক টেকনাফ শাখার উদ্যোগে সেন্টমার্টিনে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ও শাহপরীরদ্বীপে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে সেন্টমার্টিনে দ্বীপে ও বিকালে শাহপরীরদ্বীপে পৃথকভাবে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিতরণ অনুষ্ঠান উদ্ধোধন করেন, ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক মো: শাহজাহান মনির।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক সেন্টমার্টিন সার্ভিস সেন্টারের সাবেক প্রশাসনিক কর্মকর্তা, সেন্টমার্টিনের কৃতি সন্তান ও কক্সবাজার আলো ডটকম এর সম্পাদক মো: ছিদ্দিকুর রহমান, সেন্টমার্টিন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহমান, ডা: রহিম আলী ও মাষ্টার মাহবুব উল্লাহ ও শাহপরীরদ্বীপে উপস্থিত ছিলেন, সাবরাং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, মাষ্টার জাহেদ হোসেন ও ইউপি সদস্য সনজিদা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

ইসলামী ব্যাংক টেকনাফ শাখার আইবিএম পরিদর্শক মোকতার হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, বানভাসী মানুষদের জন্য যে ত্রাণের ব্যবস্থা করেছে তা অবশ্যই প্রশংসার দাবীদার। প্রতি বৎসরই বন্যায় কিছু না কিছু এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এবারের বন্যা ও টর্নোডোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশির ভাগ মানুষ।

ব্যবস্থাপক মো: শাহজাহান মনির বলেন, এবারে সেন্টমার্টিনদ্বীপে টর্নেডোর আঘাতে ব্যাপক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন এক দু:সময়য়ে ইসলামী ব্যাংক তাদের পাশে দাঁড়িয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বন্যাদূর্গত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ইসলামী ব্যাংকের মত অন্যদেরও বানভাসী মানুষদের কল্যাণে কাজ করার আহবান জানান।

সাংবাদিক মো: ছিদ্দিকুর রহমান বলেন, এতে এমন সময়ে ইসলামী ব্যাংক আমার এলাকার খেটে খাওয়া, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে যে ত্রাণ সামগ্রী তুলে দিলেন এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি মানব সেবা করে থাকে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার হতদরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করে গড়ে তোলার জন্য দীর্ঘদিন থেকেই কাজ করে যাচ্ছে। এমনকি দেশের যে কোন সময়ে প্রাকৃতিক দুর্যোগময় মুর্হুতে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে থাকে। আজকেও তারই অংশ হিসেবে সেন্টমার্টিনের উপর দিয়ে বয়ে যাওয়া সাম্প্রতিক বন্যা ও টর্নোডোর ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে ছুটে এসেছে।

প্রথমদিনে দেড় শতাধিক বন্যা দুর্গত পরিবারকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সরকারী তরফ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগন্য। এখনো সর্বত্র চলছে বন্যাদুর্গত মানুষের হাহাকার।

Exit mobile version