parbattanews

‘সৈকত ভদ্রের চাকুরী ফিরিয়ে দিন, রিটেন চাকমাকে নিলামের কবল থেকে বাঁচান’

10993430_919706058060897_63921773501995254_nপ্রেস বিজ্ঞপ্তি:
পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে সাংবাদিক সৈকত ভদ্রকে বিনা কারণে পঙ্কজ ভট্টাচার্যের প্ররোচনায় প্রথম আলো থেকে চাকুরীচ্যুত করার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং প্রথম আলোর কাছে অবিলম্বে সৈকতকে পুনরায় চাকুরীতে নিয়োগের দাবি জানানো হয়েছে। একই বিবৃতিতে বর্তমানে খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাদের কাছে আটক নিলামের অপেক্ষায় থাকা সৈকত ভদ্রের স্ত্রী রিটেন চাকমাকে উদ্ধার করে তার মানবাধিকার রক্ষার দাবি জানানো হয়েছে।

সোমবার ঢাকায় সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সমঅধিকার আন্দোলনের মহাসচিব ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির এবং কেন্দ্রীয় নেতা জনাব জাহাঙ্গীর কামাল, মোস্তাক আহম্মেদ চৌধুরী, হাজী মোঃ ইউনুস, আব্দুল কুদ্দুস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সেলিম চৌধুরী, এম. আনোয়ার উল্লাহ এবং সমঅধিকার নারী আন্দোলন নেত্রী শায়লা জেসমীন হেলেন ও রওশন আরা সুরমা এ দাবী জানান।

নেতৃবৃন্দ বলেন, ‘জাতীয় মুক্তি আন্দোলন, লেখক শিবির, জাতীয় যুব ফোরাম, ইউপিডিএফ ইত্যাদি মুলত মতলব বাজ স্বার্থ বাদী সংগঠন। সাংবাদিক সৈকত ভদ্রকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করলেও তার বিপদের দিনে কেউই তার পাশে দাড়ায় নাই। যা খুবই দুঃখজনক।’

‘অন্যদিকে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমারা সৈকত ভদ্রের চাকুরী খাবার জন্য মানববন্ধন করেছে এবং প্রথম আলোতে গিয়ে হামলা করেছে যার নিন্দা জানাবার ভাষা আমরা পাইনা। সামান্য কটা টাকার জন্য মাইকেল চাকমারা রিটেন চাকমাকে নিলামে চড়াতেও দ্বিধা করে নাই। পাহাড়ে কথায় কথায় উপজাতীয় নেতারা তাদের মেয়েদের ধর্ষণের অভিযোগ এনে নানা ভাবে হয়রানি করে থাকেন সে বিষয়টি আজ আবারও প্রমাণিত হল।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘সমঅধিকার আন্দোলন সৈকত ভদ্রের সাথে যারা অভদ্র আচরণ করেছে, তার বিচার চায় এবং খাগড়াছড়িতে আটক রিটেন চাকমাকে উদ্ধার করে ঢাকায় অবস্থানরত তার স্বামীর হাতে ফিরিয়ে দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন একটি দেশপ্রেমিক মানবাধিকার সংগঠন। উপরোক্ত বিষয়ে সম্মানজনক ফয়সালা না করা হলে এই ইস্যু নিয়ে ঢাকায় এবং তিন পার্বত্য জেলায় সমঅধিকার আন্দোলনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

Exit mobile version