parbattanews

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সংগৃহীত ছবি।

সৌদি আরবে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হয়েছেন।

রোববার ( ২৮ জুন ) দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনের সবাই নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি সৌদি আরামকোর মালিকানাধীন ছিল। তবে নিহতদের পরিচয় বা দুর্ঘটনার সময় তারা কী দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সৌদি সরকার।

সূত্র: আলজাজিরা

Exit mobile version