স্ত্রী ও সন্তান হারানো সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে সালাহউদ্দিন আহমদ

fec-image

সদ্য প্রয়াত দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজারের স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু পুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করে আনছার হোসেনের বাসায় গিয়ে স্বজনদের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদিন আহমদ।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে তিনি সাংবাদিক আনছার হোসেনের দুইমাস আগে মৃত স্ত্রী রোকসানা নূর ও মায়ের শোকে এক সপ্তাহ আগে ইন্তেকাল করা কিশোর সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি নীরবে দোয়া করেন এবং মরহুমদের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সাংবাদিক আনছার হোসেনের স্ত্রী রোকসানা নূর ইন্তেকাল করেন। এর মাত্র দুই মাস তেরো দিনের মাথায় ২৭ ডিসেম্বর মায়ের শোকে অসুস্থ হয়ে তাদের মাত্র ১৩ বছর বয়সী সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরপর এই দু’টি মৃত্যু পুরো পরিবারকে গভীর শোকে আচ্ছন্ন করে তোলে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, বিএনপি, সালাহউদিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন