parbattanews

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

ছবি বিএনপি মিডিয়া সেল।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিঙ্গাপুর সময় শনিবার (২৮ মার্চ) দুপুর ১টা ২৯ মিনিট স্থানীয় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার মরদেহ মার্চ ২৯, ২০২৬, সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে।
আগামী ৩০ মার্চ সকাল ১১ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।পরবর্তীতে বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট সেন্টাল জামে মসজিদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Exit mobile version