parbattanews

হঠাৎ কক্সবাজারে পরীমণি

গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমজীবনের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ঢাকা ছেড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। নিজের ম্যানেজারকে সারপ্রাইজ দিতে কক্সবাজারে উড়াল দিয়েছেন অভিনেত্রী।

পরীমণির ফেসবুক স্ক্রল ঘুরে দেখা যায়, ১৮ এপ্রিল ঢাকা ছাড়েন পরীমণি। এরপর ওইদিনই দিবাগত রাত পৌনে ২টায় ফেসবুক লাইভে আসেন পরী।

সেই ভিডিওতে এই নায়িকা বলেন, আমার যে ম্যানেজার (নাম তুরান) যিনি আমার সবকিছু ম্যানেজ করেন আজ তার জন্মদিন। তাই হঠাৎ করেই কক্সবাজার এসে ওর (তুরানের) জন্মদিনটা সেলিব্রেট করছি।

বিশেষ আয়োজনে ম্যানেজারের জন্মদিন পালন করার পর সেখানেই দুই সন্তানকে নিয়ে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছেন অভিনেত্রী।

২০ এপ্রিল ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন পরী। যেখানে দেখা যাচ্ছে, ছেলে পদ্মকে নিয়ে বৃষ্টি উপভোগ করছেন পরী। আজ সোমবার (২১ এপ্রিল) কক্সবাজারেই অবস্থান করছেন তিনি।

Exit mobile version