parbattanews

হরমুজ প্রণালি ব্যবসার জন্য পুরোপুরি উন্মুক্ত, তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ থাকবে: ট্রাম্প

ট্রুথ সোশালে নতুন করে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি “পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত”।

এরপর তিনি লেখেন:

“কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে—এবং তা চলবে যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পূর্ণ হচ্ছে”।

“এই প্রক্রিয়াটি খুব দ্রুত এগোনোর কথা, কারণ বেশিরভাগ বিষয় আগেই আলোচনার মাধ্যমে ঠিক হয়ে গেছে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।”

বিবিসি বাংলা

Exit mobile version