হলফনামায় যেসব তথ্য দিলেন রাঙামাটি আসনের জামায়াত প্রার্থী

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহম্মদের বিরুদ্ধে কোনো ফৌজদারী মামলা নেই। আইন পেশায় তাঁর বছরে আয় ৩ লাখ টাকার বেশি। স্থাবর সম্পত্তির মধ্যে ৮ শতক জায়গার উপর চারতলা একটি নির্মাণাধিন ভবন। ইসলামী ব্যাংক পিএলসি শাখা হতে তাঁর নামে একটি ব্যক্তিগত ঋণ ২ লাখ টাকা, ঋণের কিস্তি চালমান। রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে দেওয়া হলফনামায় এসব তথ্য দিয়েছেন তিনি।

২৮ ডিসেম্বরের ওই হলফনামায় উল্লেখ করা হয়, ৬৪ বছর ৫ মাস বয়সী এ্যাডভোকেট মোখতার আহম্মদ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তিনি জামায়াতের রাজনীতি করলেও জামায়াতের দলীয় কোনো পদ পদবী নেই। তাঁর বাবা আব্দুল বাকী মাদ্রাসার শিক্ষক (অধ্যাপক) ছিলেন।

জামায়াতের এ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এলএলবি। আইন পেশা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। আয়ের উৎস হিসেবে উল্লেখ করেন একমাত্র আইন পেশা। আইন পেশা থেকে তিনি বছরে ৩ লাখ ২৩ হাজার টাকা আয় করেন। এছাড়া স্থাবর সম্পত্তি থেকে তিনি বাড়ি ভাড়া পান বছরে ৪ লাখ ৫০ হাজার টাকা। অন্যান্য খাত থেকে আয় ৬ হাজার ২৭৫ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে এ্যাডভোকেট মোখতার আহম্মদ’র ৩ লাখ ১২ হাজার ৮১৯ টাকা রয়েছে। তবে ব্যাংকে তাঁর নামে জমা টাকা বা সঞ্চয়পত্র নেই। এছাড়া তাঁর নামে ৯ লাখ ৫০ টাকার মূল্যর একটি প্রাইভেট কার এবং ১২ ভরি সোনা রয়েছে। সোনার মূল্য, আসবাবপত্র, ইলেকট্রিক সামগ্রী- সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের মূল্য ১৯ লাখ, ৩৪ হাজার ৫১০ টাকা বলে উল্লেখ করেন।

স্ত্রী ফেরদৌসী আহমেদ পেশায় গৃহিনী, স্ত্রীর নগদ টাকা আছে ৭০ হাজার। তবে স্থাবর সম্পত্তি নেই। অস্থাবর সম্পদের মধ্যে তাঁর স্ত্রীর নগদ ৭০ হাজার টাকা, আর্থিক প্রতিষ্ঠানে ৫১ হাজার ৪৭০ টাকা এবং আরেকটি একাউন্টে ৮ হাজার টাকা জমা রয়েছে। সব মিলিয়ে তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ এক লাখ ৭১ হাজার ৪৭০ টাকা।

এ্যাডভোকেট মোখতার আহম্মদ’র আয়কর সংক্রান্ত তথ্যে তিনি চলতি বছরে ৭ লাখ ৯ হাজার ২৭৫ টাকা আয় করে ৩০ হাজার ১০০ টাকা কর পরিশোধ করেন। আয়কর রিটার্ন অনুযায়ী জামায়াতের এ প্রার্থী ৭৮ লাখ ৬৮ হাজার ৪৬৬ টাকার সম্পদের হিসাব দিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন