parbattanews

হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেলেন হুমায়ূন কবির

হাইকোর্ট এর আদেশে প্রার্থীতা ফিরে পেয়েছেন উখিয়ার রাজাপালং ইউপির উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় হাইকোর্ট বলে নিশ্চিত করেছেন হুমায়ূন কবির চৌধুরী’র ছোট ভাই উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এর আগে প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী’র ভাতিজা সাদমান জামী চৌধুরী অভিযোগ তুলেন হুমায়ুন সরকারি চাকরিতে কর্মরত।

তার করা আপিল আমলে নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয় কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ে, যেখানে পূর্বের বৈধতার সিদ্ধান্ত পরিবর্তন করে জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুনের প্রার্থীতা বাতিল করেন।

হুমায়ুনের আইনজীবী জানান, যথাযথ নিয়ম অনুসরণ করে তার মক্কেল সরকারি চাকরি থেকে অব্যহতি নিয়েছেন।

২৭ জুলাই, ইভিএমে ১৫ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের চেয়ারম্যান নির্বাচির করবেন এই ইউনিয়নের ৪২৫৯৮ জন ভোটার।

এদিকে বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে নির্বাচনে অংশ নেওয়া অপর চার প্রার্থী’কে প্রতীক বরাদ্দ দিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়।

হাইকোর্টের আদেশপত্র হাতে পেলে হুমায়ূন কবির চৌধুরীও প্রতীক পাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

Exit mobile version