parbattanews

হাতিমুড়ার পাহাড়ী সন্ত্রাসীদল কর্তৃক পাঁচ বাঙালী শ্রমিকদের সর্বস্ব ছিনতাই ও হুমকি

চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি উপজেলার হাতিমুড়ার ভিজাবাউন্তি এলাকায় চাঁদা না পেয়ে পাঁচ বাঙ্গালি শ্রমিকের সর্বস্ব ছিনতাই করে নিয়ে গেছে উপজাতীয় সন্ত্রাসীরা। এসময় আগামী ৭ দিনের মধ্যে চাঁদা না দিলে ওই শ্রমিকদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়া হবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র মতে, বুধবার সকাল ১০০০ টায় হাতিমুড়ার ভিজাবাউন্তি এলাকায় একদল পাহাড়ী সন্ত্রাসীরা বাঙ্গলিদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করতে আসে । সেই সময় মোঃ মনির হোসেন, মোঃ সালাউদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ বাবুল মিয়া ও মোঃ এমদাদুল হক নামে ৫ বাঙ্গালী শ্রমিক ঐ এলাকায় কাজ করছিল । অজ্ঞাতনামা পাহাড়ী সন্ত্রাসী দল ঐ ৫ শ্রমিকের কাছ থেকে চাঁদা দাবী করে। এসময় শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের নিকট হতে ৫ টি মোবাইল সেট, ২টি কোদাল ছিনিয়ে নিয়ে যায় । সন্ত্রাসীরা যাওয়ার পূর্বে ৭ দিনের মধ্যে চাঁদা না দিলে তাদের ঘরবাড়ী জ্বালিয়ে দেয়ার হুমকি দেয় ।

খবর পেয়ে মানিকছড়ি ক্যাম্প থেকে নিরাপত্তা বাহিনীর টহল ঘটনাস্থলের দিকে রওনা হয়। তবে তারা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে চলে যায় ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি পার্বত্যনিউজকে জানান, এই পাহাড়ী সন্ত্রাসী দল প্রায়ই বাঙ্গালীদের নিকট হতে চাঁদা সংগ্রহ করতে আসে এবং তাদের সাথে ইউপিডিএফ এর যোগাযোগ রয়েছে। তিনি আরো বলেন, নিরীহ বাঙালী শ্রমিকরা প্রাণভয়ে আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছে।

Exit mobile version