হাদিকে গুলি : রাজস্থলীতে বিক্ষোভ সমাবেশ


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে পার্বত্য রাঙামাটির রাজস্থলী উপজেলা বিএনপি ও অংঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস, তাতিদল ও মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যলয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সহ সভাপতি মুইথুইঅং মারমা,মিসাচিং মারমা, হ্লাচিংমং মারমা (মিদু), মহিলা সভানেত্রী প্রেমা তালুকদার, সিদ্দিক মোল্লা, আইয়ুব চৌধুরী, নুরুল আলম,ভূবন তঞ্চঙ্গ্যা, উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, বিষু সাহা, মিদুসে, রাজু আহম্মেদ, মহিউদ্দিন ওসমান সহ অন্যরা।

















