মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ইউএনএইচসিআর সংস্থাটি তথ্যমতে, ইরানে সংঘাত শুরু হওয়ার পর প্রথম দুই দিনেই প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়ে চলে গেছে।
লেবানন থেকে বলা হয়েছে, প্রায় ৫৮ হাজার মানুষ অন্যের বাড়ি, রাস্তা বা খোলা ময়দানের মতো জায়গায় আশ্রয় নিয়েছে।
সিরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে দোসরা মার্চ প্রায় ১০ হাজার সিরীয় এবং প্রায় এক হাজার লেবানিজ দেশটিতে প্রবেশ করেছে—যা দৈনিক গড় প্রবেশের সংখ্যার প্রায় তিন গুণ।
