parbattanews

হোয়াইক্যংয়ে ৩৬ হাজার টাকার বিদেশী মদ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে হোয়াইক্যং বিজিবির অভিযানের বিদেশী মদ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে হোয়াইক্যং বিওপি চৌকির নায়ক সুবেদার মোঃ জজ মিয়ার নেতৃত্বে জওয়ানরা টেকনাফ হোয়াইক্যং খুটাখালী মাঠ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল রাম মদ জব্দ করে।

৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দ মদের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা বলে জানায়।

এদিকে জব্দ রাম মদ বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে বলে জানিয়েছেন।

Exit mobile version