১০ম গ্রেডের দাবিতে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় দিনের কর্মবিরতি

fec-image

১০ম গ্রেডের দাবিতে টানা তৃতীয় দিনে অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বিভাগের স্টাফ ও ফার্মাসিস্টরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত অর্ধদিবস কর্মসূচিতে নেতৃত্ব দেন “বিএমটিএ”-এর খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোহন।

এই সময় তিনি জানান, ১০ম গ্রেড দাবি বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের ন্যায় মাটিরাঙ্গায় এই কর্মবিরতির কর্মসূচি পালন করা হয়েছে। সরকার যদি আমাদের এই মৌলিক দাবি পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আগামীতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করা হবে।

দাবি মানা না হলে আজ দুপুরের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এ সময় “বিএমটিএ”-এর খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. মিজানুর রহমান, জেলা বিডিপিএ-এর সাধারণ সম্পাদক রাজিব পাল, মেডিকেল টেকনোলজিস্ট মো. হেলাল উদ্দিন, সুইসিংহ্লা মারমা, বাপু মনি চাকমা এবং ফার্মাসিস্ট রুপা চাকমা উপস্থিত ছিলেন।

কর্মবিরতি চলাকালীন সময়ে হাসপাতালের ফার্মেসি ও টেকনোলজিস্ট বিভাগ বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্মবিরতি, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন