আন্তর্জাতিক ফেসবুক র‌্যাংকিংয়ে ৭৭তম তারেক রহমান, ৯২ স্থানে ট্রাম্প

fec-image

বিশ্বের ফেসবুক অ্যাক্টিভিস্ট ও কনটেন্ট ক্রিয়েটরদের আন্তর্জাতিক র‌্যাংকিং তালিকায় ৭৭তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান থেকে কয়েক ধাপ পিছিয়ে ৯২তম স্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোশ্যাল ব্লেড ডট কমের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

এই র‌্যাংকিং তালিকায় তারেক রহমানের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। কারণ, টপ ১০০ তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন মাত্র দু’জন। এর মধ্যে ৭৭ নম্বরে রয়েছেন তারেক রহমান এবং ৯২ নম্বরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।

সোশ্যাল ব্লেড ডট কমের ওয়য়েবসাইটে প্রবেশ করলে দেখা যাবে র‌্যাংকিং তালিকায় শীর্ষ ১০০-এর প্রায় ৮০ শতাংশই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্র্যান্ড এবং বড় মিডিয়া প্ল্যাটফর্মের নামে অন্তর্ভুক্ত। ব্যক্তিগত নাম সেখানে তুলনামূলকভাবে কম। সেখানে তারেক রহমানের অবস্থান নিশ্চিত ভাবেই আনন্দের।

একজন রাজনৈতিক নেতা হিসেবে আন্তর্জাতিক পরিসরে তারেক রহমানের এ অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রভাব, সক্রিয়তা এবং কনটেন্টের গ্রহণযোগ্যতাকেই প্রতিফলিত করে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে একজন রাজনীতিবিদ ও ব্যক্তি পর্যায়ের নাম হিসেবে এই তালিকায় তারেক রহমানের উপস্থিতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে তার রাজনৈতিক ও সামাজিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সোশ্যাল ব্লেড ডট কম হলো একটি জনপ্রিয় ফ্রি ওয়েবসাইট, যা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইচ, টিকটক ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের পরিসংখ্যান, গ্রোথ এবং ভিডিওর পারফরম্যান্স ট্র্যাক করতে সাহায্য করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, সোশ্যাল মিডিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন