মহেশখালীতে নির্বাচনী জনসভায়

১১ দলীয় জোট মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে : ডা. শফিকুর রহমান

fec-image

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় বলেছেন, দেশে নৈরাজ্য বন্ধ, দেশে শান্তি ও জুলাই যোদ্ধা শহীদদের খুনিদের বিচার নিশ্চিত করার জন্য ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. এ, এইচ, এম হামিদুর রহমান আযাদকে জয়যুক্ত করে জোটকে শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হলে গণভোটে “হ্যাঁ” পক্ষে ভোট দিতে হবে এবং দেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত তথা ১১ দলীয় জোটের প্রার্থীকে আপনাদের মূল্যবান রায় প্রদান করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের সমর্থনে জামায়াত ইসলামি দেশ পরিচালনার দায়িত্ব পেলে নবী (সাঃ) এর প্রতিষ্ঠিত মদিনার আদলে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র রূপে গড়ে তুলবে। যে রাষ্ট্রে সকল ধর্ম ও সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে।

জাগপা রাশেদ প্রধান বলেন, আদর্শিক নেতৃত্ব নির্বাচিত করা ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। কারণ অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে যা মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার।

বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় নায়েবে আমীর ওবাইদুল হক কাসেমী নদভী বলেন, জামায়াত ইসলামির নেতৃত্বে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদকে নির্বাচিত করে দেশে ইনসাফ প্রতিষ্টার সুযোগ করে দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াত ক্ষমতায় আসলে বাংলাদেশের কোন মানুষ বেকার থাকবেনা, জামায়াত ক্ষমতায় আসলে কোন দায়গ্রস্ত পিতার কোন চিন্তা করতে হবেনা কারন রাসুল (সা.) এর মদিনা সনদে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, কোন মতলববাজ ভোট কেন্দ্র গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কেউ সুস্হ শরীর নিয়ে ফিরে যেতে পারবেনা।

সোমবার (২রা জানুয়ারি) সকাল ১০ টায় নতুনবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ড. এ, এইচ, এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে কামরুল হাসানের সঞ্চালনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তব্য রাখেন-বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ, কক্সবাজার জেলা এবি পার্টি’র সভাপতি এনামুল হক সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সভাপতি মাওলানা আবু মুছা, এনসিপি জেলা সভাপতি অধ্যাপক আক্তার আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্ম পরিষদ সদস্য জাকের হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিন আমীর মাষ্টার শামীম ইকবাল, উত্তর আমীর মাষ্টার নজরুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর শাহরিয়ার চৌধুরী, আজিজুর রহমান, এ্যাড ফরিদুল আলম, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. কবির হোসেন, এনসিপি মহেশখাল উপজেলা সভাপতি মো. তারেক, এনসিপি নেতা মোঃ ইয়ামিন, খেলাফত মজলিশ উপজেলা সভাপতি নুরুল আলম, ইউপি সদস্য নুরুল ইসলাম, জামায়াত নেতা ছৈয়দুল হক সিকদার, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, কুতুবদিয়া লেমশীখালী ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডা: শফিকুর রহমান, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন