parbattanews

১২ দিন নিখোঁজের পর উখিয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যুবকের গুলিবিদ্ধ লাশ

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রূপপতি ব্রিজের পাশ থেকে  এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১২ দিনের মাথায় সিরাজ নামে ওই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

রবিবার (২৫ আগস্ট) ভোর সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখে পুলিশকে খবর দেয়। নিহত সিরাজ কক্সবাজার পৌরসভার উত্তর ডিগকুল এলাকার বাসিন্দা মৃত আব্দু শুক্কুরের ছেলে।

বিকেল সাড়ে চারটার দিকে নিহতের চাচাতো ভাই শামসুল আলম পরিচয় সনাক্ত করেছেন।

তিনি বলেন, গত ১৩ আগস্ট বাস টার্মিনাল এলাকা থেকে সাদা মাইক্রোবাস নিয়ে আসা একদল সাদা পোশাকধারি লোক তাকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও খোঁজ খবর নেয়া হয়। কিন্তু কেউ তথ্য দিতে পারেনি। সকালে উখিয়া থেকে একটি লাশ উদ্ধার করেছে শুনতে পেয়ে হাসপাতালে যাই। এখানে এসেই সিরাজকে সনাক্ত করি।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা বলেন, স্থানীয় লোকজন রূপবতী এলাকায় গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে খবর দিলে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি। কে বা করা তাকে মেরেছে তা এখনো বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version