ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্প থেকে ইসরায়েল সেনা বহর সরিয়ে নেওয়া শুরু করেছে। দুই দিন ধরে চলা এই সংঘাতে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছে।
এই সংবাদ আসার পরও জেনিন ক্যাম্পে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরে ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজা উপত্যকা থেকে পাঁচটি মিসাইল হামলা হয়েছে। তবে কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।
জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরেক ফিলিস্তিনি নিহতের খবর জানান। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতদের ১২তম ফিলিস্তিনি তিনি।
ইসরায়েল-গাজা সংঘাতে যুদ্ধাপরাধের আলামত, তদন্ত চায় অ্যামনেস্টি ইসরায়েল-গাজা সংঘাতে যুদ্ধাপরাধের আলামত, তদন্ত চায় অ্যামনেস্টি
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থীশিবিরে ফিলিস্তিনিদের দেওয়া আগুনে এক নন-কমিশন্ড অফিসার নিহত হয়েছেন। এর আগে তেল আবিবে গাড়ি হামলা ও ছুরিকাঘাতের ঘটনাকে জেনিনে ইসরায়েলে আগ্রাসনের সাহসী প্রতিক্রিয়া বলে জানায় হামাস।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব শহরের একটি ব্যস্ত শপিং রাস্তায় সাতজন আহত হয়েছে এবং হামলাকারী পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি ব্যক্তি। তিনি একজন বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন।
ফিলিস্তিনে ২০ বছরের মধ্যে বড় ইসরায়েলি হামলা, নিহত ৯ফিলিস্তিনে ২০ বছরের মধ্যে বড় ইসরায়েলি হামলা, নিহত ৯
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি কেউ মনে করে এ ধরনের হামলা আমাদের পিছপা করবে, তা ভুল। ইসরায়েলি বাহিনী জেনিনে ‘মিশন সম্পূর্ণ করছে’, তবে এটিই শেষ নয়।’
এর আগে গত সোমবার সকালে ইসরায়েল ফিলিস্তিনের জেনিন শরণার্থীশিবিরে আগ্রাসন শুরু করে।
