parbattanews

১৪ ফিটের অজগর ধরে বনবিভাগে দিলেন টেকনাফের জহির

কক্সবাজার টেকনাফে ছাগলের ঘর থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ ধরে বনবিভাগের কাছে তুলে দেন জহির আহমদ (৬৮)।

১২ আগস্ট সকালে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ। তিনি বলেন, গত রাত ১১ দিকে টেকনাফ সদর জাহালিয়া পাড়া জহির আহমদ এর ছাগলের ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। এলাকার লোকজন ফোন করে একটি অজগর সাপ উদ্ধারের খবর জানালে পরে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়।

টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়া ২ নং ওয়ার্ডের জহির আহমেদ জানান, রাত ১১ টার দিকে এই অজগর সাপটি পাহাড় থেকে নেমে এসে তার ছাগলের ঘরে ঢুকে পড়ে। রাস্তায় লোকজন হাঁটাহাটির সময় সাপের আওয়াজ শুনতে পেয়ে তাকে জানালে তার ছেলে ও ভাতিজা সহ কয়েকজন মিলে সাপটি ধরে ড্রামের ভেতরে রেখে দেন। পরে বনবিভাগের লোকজনের হাতে তুলে দেন।

রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, সাপটি প্রায় ১৪ ফুট লম্বা। ওজন ৩০ কেজির বেশি। সাপটি সুস্থ অবস্থায় রয়েছে। সাপটি টেকনাফ স্থল বন্দর সংলগ ১৪ নম্বর ব্রিজ এলাকার গহীন পাহাড়ে অবমুক্ত করা হয়।

Exit mobile version