১৮০ দিনের মধ্যে পার্বত্য তিন জেলায় দৃশ্যমান উন্নয়ন হবে : পার্বত্যমন্ত্রী

fec-image

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার মাধ্যমে সুষম উন্নয়নের চমক দেখানো হবে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দেশের আমূল পরিবর্তনের জন্য বর্তমান সরকার ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন। এ কর্মসূচির আওতায় পার্বত্য অঞ্চলও রয়েছে। এ অঞ্চলে খুব দ্রুত দৃশ্যমান উন্নয়ন হবে। পাশাপাশি রাঙামাটিবাসীর দীর্ঘদিনের দাবি কাপ্তাই- রাজস্থলী ও বান্দরবানের সংযোগ সেতু বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজ সংসদীয় আসন রাঙামাটি সফরে গিয়ে এইসব কথা বলেন তিনি।

মন্ত্রী হিসেবে শপথের পর এই প্রথম নিজ আসন রাঙামাটি সফরে আসেন দীপেন দেওয়ান। রাঙামাটি সার্কিট হাউসে পৌঁছলে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাঁকে বরণ করেন।

এই সময় পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রেখে রাঙামাটির বিএনপির পরিবারকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহবান জানান তিনি।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীপেন দেওয়ান, পার্বত্য তিন জেলা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন