সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যানচলাচল সীমিত

fec-image

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। দিনব্যাপী এসব কর্মসূচিকে কেন্দ্র করে সেনানিবাস এলাকায় যান চলাচলে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সেদিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কসহ সেনানিবাস এলাকার রাস্তাগুলোতে সাধারণ যানবাহন চলাচল পরিহার করতে হবে। শুধু সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিদের যানবাহন এবং আমন্ত্রিত অতিথিদের পরিবহন ছাড়া অন্য কোনো যান ঢুকতে পারবে না। যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একই দিন (২১ নভেম্বর) ঢাকাসহ পাঁচটি জেলায় নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের জন্য পরিদর্শনে উন্মুক্ত থাকবে। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীরা এসব জাহাজ ঘুরে দেখতে পারবেন।

জাহাজ প্রদর্শনের স্থানসমূহ: ঢাকা – সদরঘাট, চট্টগ্রাম: নেভাল বার্থ / বিএন আরআরবি, খুলনা: নেভাল বার্থ/ দিগরাজ/ মোংলা বন্দর, বরিশাল: বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর: বিআইডব্লিউটিএ ঘাঁট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইএসপিআর, সশস্ত্র বাহিনী দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন