parbattanews

কক্সবাজারে এক রোহিঙ্গাসহ ২৩ করোনা রোগী শনাক্ত

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১জন রোহিঙ্গাসহ ২৩জনের করোনা পজিটিভ এসেছে।

রোববার (১৭ মে) বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা অনুপম বডুয়া সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় একজন পুরাতন রোগীসহ ২২ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদরে ৯ জন, উখিয়ায় ১জন রোহিঙ্গাসহ ৫ জন, পেকুয়া ১জন, বান্দরবান লামা উপজেলার ১ জন ও চট্টগ্রামের লোহাগড়া উপজেলার রয়েছেন ৬ জন।

Exit mobile version