২৫ জানুয়ারি চট্টগ্রামে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান


চট্টগ্রামবাসীর দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে তারেক রহমানের সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এ উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে বিএনপি।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন বলেন, আগামী ২৪ জানুয়ারী সড়কপথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আসার কথা রয়েছে। ফেনী, মিরসরাই সহ বিভিন্ন পথ সভা শেষে ২৫ জানুয়ারী সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষন দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এসময় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর,ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম রাসেল সহ মহানগর বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
















