৩০টি অসহায় দরিদ্র পরিবারের পাশে কাপ্তাই সেনাজোন

fec-image

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় দরিদ্র ও দু:স্থ পরিবারকে বিনামূল্য ছাগল, হাঁস, মুরগী ও খোয়াড় প্রদান করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) কাপ্তাই জোন কমান্ডার লে.কর্ণেল নাজমুল কাদির শুভ পিএসসির উপস্থিতিতে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় তিনি উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকাসমূহ হতে আগত প্রান্তিক চাষীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে ছাগল এবং খোয়াড় সহ হাঁস-মুরগী তুলে দেন।

সেনাবাহিনীর বরাতে জানা যায়, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই জোন কর্তৃক কাপ্তাই, রাইখালী টিওবি, পানছড়ি টিওবি, বাঙালহালিয়া, ও রাজস্থলী এলাকার ৩০টি পরিবারকে (২১টি উপজাতি ও ৯টি বাঙালি পরিবার) ব্ল্যাক বেঙ্গল ছাগল, খোয়াড়সহ হাঁস ও মুরগী প্রদান করা হয়।

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান দোমা মারমা জানান, তাঁর ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে যে উপকার বিতরণ করা হয়েছে তার জন্য ইউনিয়নের পক্ষ হতে কাপ্তাই জোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

কাপ্তাই জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি, সেনাজোন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন