৫০ লাখ টাকাসহ জেলা জামায়াতের আমির আটক

fec-image

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে।

আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার ‍দিকে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নীলফামারীর পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে টাকার পরিমাণ ৫০ লক্ষের বেশি হতে পারে। মেশিনে টাকা গনণার কাজ চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল হোসেন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়া এলাকায়। তিনি ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি কলেজের একজন শিক্ষক। তার লাগেজে ৫০ লাখ টাকার বেশি অর্থ রয়েছে বলে জানান তিনি। ওই টাকা গার্মেন্টস ব্যবসার বলে দাবি করেন তিনি।

বাংলা টেলিগ্রাফ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন