parbattanews

৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বাইশারী কলেজের জয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসা বনাম বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ।

খেলার উদ্বোধন করেন বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক মুমিনুল ইসলাম সোহেল, বাইশারী শাহ নুরুদ্দিন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, উপজেলা ছাত্রদল নেতা আলী মিনহাজ, শিক্ষক জয়নাল আবেদীন, ফারুক, এমদাদ, সাইফুল, নাজের প্রমুখ।

খেলার প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে উভয় দলের কেউ গোল করতে না পারায় খেলাটি ১০ মিনিটের জন্য পুনরায় খেলা শুরু হয়। এতেও কোন দল গোল করতে না পারায় সরাসরি ট্রাইবেকারে চলে যায়। এতে বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসাকে ট্রাইবেকারে ২ গোলে হারিয়ে জয়লাভ করতে সক্ষম হয়।

বাইশারী স্কুল এন্ড কলেজ (০২)- (০০)বাইশারী শাহ-নুরুদ্দিন দাখিল মাদ্রাসাকে ট্রাইবেকারে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

Exit mobile version