৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান


বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগের তিন জেলায় নির্বাচনী জনসভায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর যাবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিএনপি সূত্র জানিয়েছে, উত্তরবঙ্গের তিন জেলায়া আকাশ পথে যাতায়াত করবেন বিএনপি চেয়ারম্যান।
জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন। এরপর সকাল ১১টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে জনসভায় যোগ দেবেন।
ঠাকুরগাঁও থেকে হেলিকপ্টারযোগে নীলফামারী পৌরসভার বড় মাঠে জনসভায় যোগদান দেবেন। সর্বশেষ তিনি দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচনি এলাকা সফর করবেন। সেখানে ২.২০ মিনিটে জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সেখানে থেকে হেলিকপ্টারযোগে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন। এরপর বিমানে ঢাকায় ফিরবেন তিনি।

















