parbattanews

অগ্নিকাণ্ড পরিদর্শনে সাচিংপ্রু জেরী, ৪০ হাজার টাকা নগদ অর্থ প্রদান

বান্দরবান শহরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। পরিদর্শনকালে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব বলে মন্তব্যে করেছেন তিনি।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উজানী পাড়ায় পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার ও ২টি দোকানের মালিকদের মাঝে নগদ ৪০ হাজার নগদ অর্থ তুলে দেন তিনি।

সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, জনগণের প্রতিটি বিপদে তিনি এবং বর্তমান সরকার সবসময় পাশে থাকবে। তাই ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার (২ মার্চ) ভোরে বান্দরবান পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উজানিপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর এবং ২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ​

Exit mobile version