parbattanews

অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে কাপ্তাই ও রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) বিভাগে চ্যাম্পিয়ন হন ৪ হয়েছে কাপ্তাই ইউনিয়ন।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন ৪-১ গোলে ২ নম্বর রাইখালী ইউনিয়নকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

অপরদিকে একইদিন অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় ২ নম্বর রাইখালী ইউনিয়ন ২-০ গোলে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

খেলা শেষে রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Exit mobile version