অপহৃত তিন বন কর্মকর্তাকে অবিলম্বে উদ্ধার করার দাবি জানিয়েছে, পার্বত্য নাগরিক পরিষদ এবং পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তারা বলেন, বন কর্মকর্তা সরকারি কাজ সম্পাদনের জন্য বন পরিদর্শনকালে উপজাতিয় সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে। তার এই অপহরণের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে কর্মকর্তাদের উদ্ধারের জোর দাবি জানান।
তারা আরো বলেন, অনতিবিলম্বে প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ অপহৃত কর্মকর্তাদের উদ্ধারে ব্যর্থ হলে পার্বত্য নাগরিক পরিষদ এবং পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ পার্বত্যবাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।- প্রেসবিজ্ঞপ্তি