কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে যুবলীগের সভাপতি নজরুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) গর্জনিয়া ফাঁড়ি পুলিশের ওসি শোভন কুমার সাহার নেতৃত্বে ফাঁড়ি পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
রামু উপজেলার গর্জনিয়া ফাঁড়ি পুলিশের ওসি শোভন কুমার সাহা বলেন, তাকে “অপারেশন ডেভিল হান্ট পেজ-২” এর অধীনে আটক করা হয়েছে। তাকে যথাযথ নিয়মে থানায় পাঠানো হয়েছে এবং আগামীকাল সকালে কক্সবাজার কোর্টে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, সরকার পরিবর্তনের পর তিনি একাধিকবার আটক হয়েছিলেন।
