টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সজার-টেকনাফ সড়কে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে জানান বাস মালিক সমিতির সভাপতি শামসুল হুদা চৌধুরী টাইডেল। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠকে লিংক রোডের কাউন্টারগুলো খুলে দেয়ার প্রতিশ্রুতিতে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরে কাউন্টার খুলে দেয়ার পর তারা বাস চলাচল শুরু হয়। উল্লেখ্য,বুধবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লিংক রোডের বাস কাউন্টার বন্ধ করে দেয়। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক শ্রমিকরা।