parbattanews

অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিতে রাঙামাটি শহরে গুরুতর আহত এক চাকমা যুবক

MOV00927

আলমগীর মানিক,রাঙামাটি:
অজ্ঞাতনামা অস্ত্রধারীর গুলিতে রাঙামাটি শহরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৯ টার সময় শহরের টিটিসি এলাকায় এই ঘটনা ঘটে। কোমরে ও পায়ের মাসলে গুলি লেগে গুরুতর আহত যুবকের নাম তুহিন চাকমা (২৭)। তার বাড়ি জেলার বাঘাইছড়ি উপজেলায় বলে জানাগেছে।

পুলিশ ও স্বজনরা জানিয়েছে, রাঙামাটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র তুহন চাকমা সন্ধ্যায় টিউশনি শেষ করে বাসায় প্রবেশ করার পূর্ব মুহুর্তে গেইটের সামনে আগে থেকে ওৎপেতে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অতর্কিতভাবে তার উপর এলোপাতারি গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এসময় তুহিন চাকমার শরীরের কোমরে ও পায়ের মাসলে দুটি গুলি লাগে।

পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম রেফার্ড করেন।

Exit mobile version