parbattanews

আইএস ‘ভাইরাস’ মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায়: এরদোগান

107387_1

আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ইসলামিক স্টেট ‘ভাইরাস’ মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায়।

বুধবার আঙ্কারায় ইরাকি প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের সঙ্গে বৈঠকের পর এরদোগান বলেন, এই গোষ্ঠীটি একটি ‘গুরুত্বপূর্ণ ভাইরাস যারা (মুসলিম) উম্মাহকে বিভক্ত ও ধ্বংস করতে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীগুলো একই পন্থা অনুসরণ করলেও আইএস আরো দক্ষতার সাথে তার সম্পদকে কাজে লাগিয়েছে।

তবে তিনি সতর্ক করে দেন যে আইএস ধ্বংস হলে হয়তো আবার অন্য কোনো নামে এ ধরনের সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। আইএস কোথা থেকে অস্ত্র ও অর্থ পায় তা জানা দরকার বলেও মত দেন এরদোগান।

সূত্র: এএফপি

Exit mobile version