parbattanews

আগামীর বাংলা‌দেশ, তা‌রেক রহমা‌নের বাংলা‌দেশ : কুতুবদিয়ায় বিএন‌পির প্রার্থী

আগামীর বাংলা‌দেশ, তা‌রেক রহমা‌নের বাংলা‌দেশ। কোন ষড়যন্ত্রই বিএন‌পির বিজয় ঠে‌কি‌য়ে রাখতে পার‌বে না। ঐক‌্যবদ্ধ বিএন‌পিই ধা‌নের শী‌ষের বিজয় ছি‌নি‌য়ে আন‌বে।

শুক্রবার কক্সবাজার-২ আস‌নের‌ বিএন‌পির প্রার্থী সা‌বেক এম‌পি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফ‌রিদ কুতুব‌দিয়া বড়‌ঘোপ সৈক‌তে তার নির্বাচ‌নি বিশাল জনসভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌রোক্ত কথা ব‌লেন।

সভায় প্রধান বক্তা জেলা বিএন‌পির সহসভাপ‌তি সা‌বেক এম‌পি এ‌টিএম নুরুল বশর চৌধুরী ব‌লেন, একাত্ত‌রে পরা‌জিত শ‌ক্তির প্রার্থী নানা রকম মিথ‌্যা ও প্রগান্ডা ছ‌ড়ি‌য়ে সাধারণ‌ ভোটার‌দের বিভ্রান্ত কর‌ছে। এসব অপপ্রচার রুঁ‌খে দি‌য়ে ১২ তা‌রি‌খে ভো‌টের মাধ‌্যমে বিএন‌পির প্রার্থীর ধা‌নের শী‌ষকে বিজয়ী করার আহ্বান জানান জনগণ‌কে।

এসময় উপ‌জেলা‌ বিএন‌পির আহবায়ক সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান ছৈয়দ আহমদ চৌধু‌রির সভাপ‌তি‌ত্বে আ‌রো বক্তব‌্য রা‌খেন জেলা‌ বিএন‌পির যুগ্ন সাধারণ সম্পাদক এম মোবারক হোছাইন, উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান জালাল আহমদ, ছোট ম‌হেশখালী ইউ‌পির সা‌বেক চেয়ার‌্যান সিরাজুল মোস্তফা,দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌পি চেয়ারম‌্যান আলাউ‌দ্দিন আল আজাদ, উত্তর ধুরুং ইউ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম সিকদার, লেমশীখালী ইউ‌পি চেয়ারম‌্যান আক্তার হোসেন , দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌নিয়ন বিএন‌পির আহবায়ক কামরুল হাসান সিকদার, কৈয়ার‌বিল ইউ‌পি চেয়ারম‌্যান শ‌ফিউল আলম, ইউ‌নিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক মাস্টার কামরুল হাসান, আলী আকবর ডেইল ইউ‌পি চেয়ারম‌্যান আক্তার কামাল সিকদার, উপ‌জেলা ছাত্রদল আহবায়ক মোকাররম কুতুবী, সদস‌্য স‌চিব আব্দুল্লাহ আল মান্নানসহ বিএন‌পি ও সহ‌যো‌গি সংগঠ‌নের শীর্ষ নেতারা বক্তব‌্য রা‌খেন।

জনসভা প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব এম এ ছালাম কুতুবী।

Exit mobile version