আবদুল্লাহ নয়ন, কক্সবাজার

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার একটি নীল নকশার নির্বাচন করতে একের পর এক কেন্দ্রিয় নেতাদের গ্রেফতার করা শুরু করেছে। একই সঙ্গে ষড়যন্ত্রমুলক সাজানো মামলা দায়ের করে বিরোধী দলের আন্দোলন বন্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। এর বিরুদ্ধে জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানানো হয়। দীর্ঘ এ মানববন্ধনে কক্সবাজার সদর, পৌর এবং রামু উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এতে কক্সবাজার পৌর বিএনপি’র সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ অন্যরা বক্তব্য রাখেন।
পার্বত্যনিউজ/এমএইচপি